ঢাকার গুলশান ক্লাবের ল্যামডা হলে রোববার (৫ এপ্রিল) অনুষ্ঠিত এজিএমে বিদায়ী নির্বাহী কমিটির সুপারিশ অনুযায়ী নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত অনুমোদন করা হয়।
নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মঙ্গোলিয়ার সম্মানসূচক কনসাল জেনারেল নাসরীন ফাতেমা আওয়াল। সেক্রেটারি জেনারেল নির্বাচিত হয়েছেন ক্রোয়েশিয়ার সম্মানসূচক কনসাল কাজী শাহ মুজাক্কের আহমাদুল হক ইশমাম।
কমিটির ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট হিসেবে রয়েছেন পোল্যান্ডের সম্মানসূচক কনসাল জেনারেল রেশাদুর রহমান।
সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন সাইপ্রাস প্রজাতন্ত্রের সম্মানসূচক কনসাল শাহাব সাত্তার এবং পর্তুগালের সম্মানসূচক কনসাল শাখাওয়াত হোসেন।
কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন ঢাকায় আয়ারল্যান্ডের সম্মানসূচক কনসাল মাসুদ জামিল খান।
এছাড়া, সদস্য হিসেবে রয়েছেন গ্রিসের সম্মানসূচক কনসাল জেনারেল ফারুক হাসান, ভানুয়াতু প্রজাতন্ত্রের সম্মানসূচক কনসাল মোহাম্মদ ইফতেখার জোনায়েদ, লাও পিডিআরের সম্মানসূচক কনসাল জেনারেল আরিক মোরশেদ, উরুগুয়ের সম্মানসূচক কনসাল মোস্তফা কামরুস সোবহান এবং এসওয়াতিনি রাজ্যের সম্মানসূচক কনসাল মোর্শেদুল আলম চাকলাদার।
নবনির্বাচিত এ নির্বাহী কমিটির সব সদস্য ২০২৫-২০২৬ মেয়াদে নিজ নিজ দায়িত্ব পালন করবেন।
এমএম