কুষ্টিয়ার দৌলতপুরে আজম আলী (২২) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার বিকেলে উপজেলার দিঘলকান্দি মাঠ থেকে তার লাশ উদ্ধার করা হয়। আজিম আলী আড়িয়া গ্রামের মৃত এজের আলীর ছেলে।

এলাকাবাসী জানান, আজম আলীকে বৃহস্পতিবার রাতে অপহরণের পর শ্বাসরোধ করে হত্যা শেষে লাশ পার্শ্ববর্তী দিঘলকান্দি মাঠে মাটি চাপা দেয় দুর্বৃত্তরা। স্থানীয়রা মাঠে এটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক জানান, সুদের টাকা লেনদেনকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় স্বপন (৩৫) নামে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ঢাকা, ৫ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এএইচ