তাকে নিয়োগ দিয়ে বৃহস্পতিবার (৯ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করেছে।
এর আগে গত ২৮ জুন কুমিল্লার ডিসি মু. রেজা হাসানকে সিলেটে বদলি করা হয়। কিন্তু তিনি এতদিনেও সেখানে যোগ দিতে পারেননি। এরমধ্যে নতুন ডিসি নিয়োগ দিল সরকার।
সিলেটে হযরত শাহজালালের (রহ.) মাজারে দানের অর্থের আয়-ব্যয়ের ব্যবস্থাপনা নিয়ে আলোচনার মধ্যে জেলা প্রশাসক বদল হলেও নতুন দায়িত্ব পাওয়া কর্মকর্তা গত ১১দিনো যোগ দেননি। নতুন দায়িত্বে যোগ দিতে মু. রেজা হাসান তার আগের কর্মস্থল কুমিল্লা জেলা প্রশাসকের দায়িত্ব বুঝিয়ে দেন ১ জুলাই। পরে সিলেটে রওনা হলেও তাকে ফিরিয়ে আনে জনপ্রশাসন মন্ত্রণালয়।
গত ২১ জুন সিলেটের ডিসি মো. সারওয়ার আলমকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে সংযুক্ত করা হয়। পরো রেজা হাসানকে নিয়োগ দেয়া হয়েছিলো।
এস