‘ব্ল্যাক আউট’ তদন্তে কুষ্টিয়ার ভেড়ামারায় আসছেন ৭ সদস্যের তদন্ত কমিটিসহ জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।

ভারত থেকে বিদ্যুৎ আমদানির ৫০০ মেগাওয়াট হাই ভোল্টেজ ব্যাক টু ব্যাক ভেড়ামারাস্থ সাব-স্টেশন পরিদর্শন করে জাতীয় গ্রিড বিপর্যয়ের কারণ অনুসন্ধান করবেন তদন্ত কমিটি।

বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন) ড. আহমেদ কায়কাউসকে প্রধান এবং মোহাম্মদ হোসেনকে সদস্য সচিব করে ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন করে বিদ্যুৎ বিভাগ।

ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা শান্তিমনি চাকমা বাংলামেইলকে বলেন, গঠিত তদন্ত কমিটির সদস্যদের সাথে জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু মঙ্গলবার সকাল ১১টায় ভেড়ামারাস্থ রামকৃষ্ণপুর উপকেন্দ্রে পৌঁছাবেন।

উল্লেখ্য,শনিবার সকাল ১১টা ২৭ মিনিট ২৮ সেকেন্ডর দিকে হঠাৎ করেই ভেড়ামারাস্থ সাবস্টেশনে কারিগরি ক্রটি দেখা দিলে ভারত থেকে বিদ্যুৎ আমদানি বন্ধ হয়ে যায়।জাতীয় গ্রিড থেকে বিছিন্ন হয়ে যায় ভারতীয় বিদ্যুৎ। একই সময় সারাদেশে উৎপাদনে থাকা সব বিদ্যুৎ কেন্দ্রও একযোগে বন্ধ হয়ে যায়। ফলে ধস নামে বিদ্যুৎ উৎপাদনে।জাতীয় গ্রিডলাইন ফেল করে সারাদেশে দেখা দেয় চরম বিদ্যুৎ বিপযর্য়। স্মরণকালের বিদ্যুৎ বিপর্যয়ে বন্ধ হয়ে যায় কুষ্টিয়াসহ সারাদেশের কলকারখানা। সমস্যা কাটিয়ে উঠতে ১০ ঘণ্টা পর রাত ৯টা থেকে ধীরে ধীরে এলাকাভিত্তিক বিদ্যুৎ সংযোগ দেয়া হয়।

কেএইচ