কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্যাম্পাস খুলে দেয়া ও ক্লাশ পরীক্ষা চালুর দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।

সোমবার বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়ার কাস্টমমোড়ে অনুষ্ঠিত মানববন্ধন থেকে শিক্ষার্থী, শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করে অবিলম্বে ইসলামী বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থার নিরসন দাবি করেন শিক্ষার্থীরা।

এতে ইবির বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেয়। এর আগে ১৮মার্চ এর মধ্যে ক্যাম্পাস খুলে দেয়ার দাবিতে আমরণ অনশনের আল্টিমেটাম বিষয়ে উপাচার্য বরাবর স্মারকলিপি দিতে ক্যাম্পাসে যেতে চাইলে আইন শৃংখলার অবনতি ঘটতে পারে আশঙ্কায় পুলিশ বাধা দেয় শিক্ষার্থীদের।

উল্লেখ্য, গত ৩০ নভেম্বর থেকে দীর্ঘ সাড়ে তিন মাসের বেশি সময় ধরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।

কেএইচ