আশুলিয়ায় বাসচাপায় মজিবুর (৪০) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। আশুলিয়ার চক্রবর্তী বাসস্ট্যান্ডের কাছে মঙ্গলবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মজিবুর আশুলিয়ার গোহাইলবাড়ীর বাসিন্দা। তিনি জামগড়ার একটি পোশাক কারখানায় কাজ করতেন বলে জানিয়েছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে মজিবুর মোটরসাইকেলে কর্মস্থলে যাচ্ছিলেন। পথে নবীনগর চক্রবর্তী বাসস্ট্যান্ডের কাছে পৌঁছলে নিরাপদ পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। এ সময় বালুভর্তি অন্য একটি ট্রাক মজিবুরের মাথার ওপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ইআর





