প্রশাসনের ২৬ জন উপসচিব পদে রদবদল করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে বুধবার এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ মঞ্জুর কাদিরকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগে ও আবাসন পরিদফতরের অতিরিক্ত পরিচালক মো. নজরুল ইসলামকে বিমান মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসচিব মো. রমজান আলীকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে, স্থানীয় সরকার বিভাগের রেহানা ইয়াসমিনকে স্বাস্থ্য মন্ত্রণালয়, ওএসডি উপ-সচিব রেখা রাণী বালোকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের উপ-সচিব মো. হারুন-অর-রশিদকে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগে, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সাইফুদ্দিন আহমেদ মজুমদারকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগে বদলি করা হয়েছে।

রাজশাহী ওয়াসার সচিব মো. সফিকুল ইসলামকে ভূমি মন্ত্রণালয়ের উপ-সচিব, একটি বাড়ি একটি খামার প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক তালুকদার শামসুর রহমানকে ওএসডি, সংসদ সচিবালয়ের মো. আফজাল হোসেনকে দুযোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং সংস্কৃতি মন্ত্রণালয়ের উপসচিব রওশন আরা বেগমকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।

জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদদফতরের পরিচালক মো. আবু তালেব ও ওএসডি উপ-সচিব কাজী গোলাম তওসিফকে সড়ক বিভাগে এবং পেটেন্ট ডিজাইন ও ট্রেড মার্কস অধিদফতরের উপ-নিবন্ধক এস এম লাবলু রহমানকে সেতু বিভাগে, ওএসডি উপসচিব গাজী মো. ওয়ালী উল-হককে স্থানীয় সরকার বিভাগে এবং বিটিআরসিরি পরিচালক মো. সারোয়ার আলমকে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের উপসচিব নিয়োগ দেওয়া হয়েছে।

আলাদা আদেশে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. রেজাউল করিম শেখকে খাদ্য মন্ত্রণালয়ে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের জিএনএসপি ইউনিটের সিনিয়র সহকারী প্রধান মহিউদ্দীন আহমেদকে সংস্কৃতি মন্ত্রণাণালয়ে, সংসদ সচিবালয়ের পরিচালক মো. আব্দুর রাজ্জাককে সমাজকল্যাণ মন্ত্রণালয়ে এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের উপসচিব সোহেল আহমেদকে শিক্ষা মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।

ওএসডি উপসচিব মো. কফিলউদ্দিন ভূইয়াকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে, একটি বাড়ি একটি খামার প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক মো. আজিজার রহমান মোল্লাকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে, ভূমি মন্ত্রণালয়ের মোহাম্মদ ফারুক আলমকে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগে এবং পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের মো. মনিরুজ্জামানকে বিমান মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।

এছাড়া কপিরাইট অফিসের নিবন্ধক মনজুর মোর্শেদ চৌধুরীকে বাণিজ্য মন্ত্রণালয় এবং ‘অবশিষ্ট ১১টি জেলায় যুব প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন’ প্রকল্পের প্রকল্প পরিচালক মো. নবীরুল ইসলামকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।

ঢাকা, ২০ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ