বুধবার (২৩ জুলাই) দুপুর ১টা ১২ মিনিটের দিকে মিরপুর সাড়ে ১১ এলাকায় একটি ছয়তলা ভবনের নিচতলায় স্বপ্ন সুপার শপে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দুপুর ১টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন।
তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির কোনো তথ্য জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
স্বপ্ন সুপার শপের এই শাখাটি কসমস স্কুল ভবনের নিচতলায় অবস্থিত।
এনএইচ