বৃহস্পতিবার (১ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক সম্মিলিত বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।

এতে বলা হয়, ‘আমরা দেখেছি, আমাদের মেধাবী চিকিৎসক সজীবকে হত্যা করা হয়েছে, দেশের নানান শান্তিপূর্ণ কর্মসূচিতে আমাদের ছাত্র-ছাত্রীদের ওপর অত্যাচার করা হয়েছে।’

এতে আরও বলা হয়, ‘আমরা আজ ঘোষণা দিচ্ছি যে, পুরো দেশ ও জাতির সঙ্গে একাত্মতা পোষণ করে শুক্রবার কেন্দ্রীয় শহীদ মিনারে আমরা এক হবো, আমরা আমাদের কথা বলবো, প্রতিবাদ জানাবো একসঙ্গে। চলুন আবার এক হই আমরা দেশের ছাত্রসমাজের, সব শ্রেণির, সব পেশার মানুষের অধিকার আদায়ে, নিহতদের বিচারের দাবিতে, অবৈধভাবে গ্রেফতারদের জামিনের দাবিতে।’

এফএইচ