রাজধানীর মুগদা থানা এলাকায় শিল্পী মৈত্র (৩৫) নামে এক পুলিশ সদস্যের স্ত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন।
মঙ্গলবার বিকালে মুগদাপাড়া কমিউনিটি সেন্টার এলাকার বাসায় এ ঘটনা ঘটে।
মৃত শিল্পী পুলিশ সদস্য দীপক মৈত্রের স্ত্রী। তিনি বর্তমানে কোতয়ালি থানায় কর্মরত আছেন। তাদের গ্রামের বাড়ি শরীয়তপুর জেলার পালং থানায়।
মুগদা থানার উপ-পরিদর্শক (এস আই) উজ্জল হোসেন জানান, ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁছিয়ে আত্মহত্যা করেন শিল্পী। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত মৃতদেহটি নিচে নামানো হয়।
মৃত গৃহবধূর ছোটভাই অনন্ত মৈত্র বলেন, খবর পেয়ে বিকালে বাসায় গিয়ে দেখি গলায় ওড়না পেঁছানো অবস্থায় আমার বোন শুয়ে আছেন।
পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
অনন্ত বলেন, প্রায়ই স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হতো। এ কারণে হয়তো আত্মহত্যা করে থাকতে পারে আমার বোন।
কেএইচ





