কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে করোনা পজিটিভ ও উপসর্গ নিয়ে আরও পাঁচজন মারা গেছেন।

শনিবার (১১ জুলাই) সকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. সাজেদা খাতুন এই তথ্য নিশ্চিত করেছেন।

গত ২৪ ঘণ্টায় কুমেক হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে একজন এবং করোনা ইউনিটের আইসিইউতে চারজন মারা গেছেন। তাদের মধ্যে সবাই পুরুষ।

ডা. সাজেদা খাতুন জানান, কুমেক হাসপাতালে গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে একজনের করোনা পজিটিভ ছিন। বাকি চারজনের করোনা উপসর্গ ছিল। বর্তমানে করোনা পজিটিভ ও উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি আছে ১১৮ জন।

উল্লেখ্য, মেডিকেলের করোনা ইউনিটে পজিটিভ ও উপসর্গ নিয়ে মারা গেছেন ১৯০ জন। এদের মধ্যে করোনা পজিটিভ ৬৮জন ও করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন ১২২ জন।

এমবি