করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ২২ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে এই ভাইরাসটিতে মৃতের সংখ্যা এখন ৩ হাজার ১৫৪ জন।

একইদিনে নতুন করে ৮৮৬ জনের দেহে কভিড-১৯ শনাক্ত হয়েছে। এনিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো ২ লাখ ৪০ হাজার ৭৪৬ জন।

আজ (০২ আগস্ট) রোববার দুপুরে করোনাভাইরাস বিষয়ে স্বাস্থ্য অধিদফতরের দৈনন্দিন বুলেটিনে অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।

অধ্যাপক ডা. নাসিমা জানান, গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত) ৩ হাজার ৬৮৪টি নমুনা পরীক্ষার ফল পাওয়া গেছে। এসব পরীক্ষায় নতুন করে ৮৮৬ জনের দেহে করোনাভাইরাস বা কোভিড-১৯ এর সংক্রমণ পাওয়া গেছে। এতে দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে হলো ২ লাখ ৪০ হাজার ৭৪৬ জন। গত ২৪ ঘণ্টায় পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৪.০৫ শতাংশ।

তিনি জানান, রোববার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও ২২ জনের। এ নিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৩ হাজার ১৫৪ জনের মৃত্যু হলো। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৩১ শতাংশ। সর্বশেষ মারা যাওয়া ২২ জনের মধ্যে ১৭ জন পুরুষ এবং ৫ জন নারী।

এমবি