সারিয়াকান্দির রৌহাদহ এলাকার বাঁধ ভাঙা পানিতে বন্যায় বগুড়ার জেলার ৬টি উপজেলায় ১ লাখ ২৯ হাজার কৃষক পরিবারের ১৪৩ কোটি টাকা ক্ষতি হয়েছে।

কৃষি সম্প্রসারণ অদিদপ্তর বগুড়ার উপ-পরিচালক চন্ডী দাস কুন্ডু জানান, বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভাঙা পানিতে জেলার ধুনট, সোনাতলা, শাজাহানপুর, গাবতলী, শেরপুর ও সারিয়াকান্দি উপজেলার ঘরবাড়ি ও ফসলি জমি প্লাবিত হয়।

এসব উপজেলার মধ্যে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সারিয়াকান্দি উপজেলা। এ উপজেলার ৫৫ হাজার ৮৯০টি কৃষক পরিবারের ক্ষতি হয়েছে ৭৬ কোটি ২ লাখ ৮১ হাজার ৫০০ টাকা।

ঢাকা, ৯ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, কেএইচ