রাজধানীর পান্থপথে ৫৮/৯ নম্বরের বারেক ম্যানশন নামে একটি ৬ তলা ভবনের চারতলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
সোমবার সন্ধ্যা ৭টা ২৬ মিনিটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যায়নি।
খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ও পরে আরও ২টি ইউনিট ঘটনাস্থলে পৌছে আধা ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনে।
ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক রফিকুল ইসলাম জানিয়েছেন, ভবনের চারতলায় মোবাইল ফোন নোকিয়ার কেয়ার সেন্টার। ওই ফ্লোরেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
তিনি বলেন, ধারণা করা হচ্ছে বিদ্যুতের শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।
[b]ঢাকা, জেইউ, ২৪ মার্চ (টাইমনিউজবিডি.কম) // এআর[/b]
জাতীয়
রাজধানীতে বহুতল ভবনে আগুন
রাজধানীর পান্থপথে ৫৮/৯ নম্বরের বারেক ম্যানশন নামে একটি ৬ তলা ভবনের চারতলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার সন্ধ্যা ৭টা ২৬ মিনিটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যায়নি





