বরিশালে আমিরসহ ২০ জামায়াত নেতাকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল নগরীর দক্ষিণ আলেকান্দার বাসিন্দা ডা. মাজেদ আলীর ডাইরেক্টর কোয়াটার ভবনের দ্বিতীয় তলা থেকে তাদের আটক করা হয়।
এ সময় তাদের কাছ থেকে জব্দ করা হয় ২১টি মোবাইল সেট ও বিপুল পরিমাণ নগদ টাকা।
আটককৃতরা হলেন, বরিশাল মহানগর জামায়াতের আমির অ্যাডভোকেট মুয়াজ্জেম হোসেন হেলাল, নায়েবে আমির বজলুর রহমান, মহানগর জামায়াতের সেক্রেটারি জহির উদ্দিন মোহাম্মদ বাবর, মহানগরের সহকারি সেক্রেটারি মাওলানা মতিউর রহমান, দৈনিক সংগ্রাম পত্রিকার সাংবাদিক শাহ আলমকর্ণকাঠি মাদ্রাসার আব্দুর রউফ, চাখার সিনিয়র মাদ্রাসার প্রভাষক মো. মোয়াজ্জেম হোসেন হাওলাদার, আতাহার আলী কলেজের শিক্ষক মাহাবুব রহমান, চরবারিয়া সরকারি বিদ্যালয়ের মিজানুর রহমান, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম, কর্ণকাঠি হাই স্কুলের শিক্ষক শফিউল্লাহ তালুকদার, শিবপাশা দাখিল মাদ্রাসার জয়নাল আবেদিন, মো. রাসেল, সাহেবের হাট মাদ্রাসার ইসমাইল হোসেন, অবসর প্রাপ্ত আর্মড পুলিশ সদস্য আবুল কালাম, মেডিকেল টেকনিশিয়ান আবুল কাসেম, শামিম কবির, শাজাহান সিরাজ, বরিশাল বিভাগের মাঠ সহকারি আব্দুস সাত্তার ও ওষধ ব্যাবসায়ী রফিকুল ইসলাম।
এ ব্যাপারে বরিশাল কোতোয়ালী মডেল থানার অফিসার ইন চার্জ (ওসি) শাখাওয়াত হোসন জানান, ১৫ আগস্টে নাশকতা করার জন্য এরা গোপন বৈঠক করছিল।
তিনি জানান, এমন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী থানা পুলিশের একটি দল নগরীর দক্ষিণ আলেকান্দার ডাইরেক্টর কোয়াটার ভবনে অভিযান চালায়। এ সময় জামায়াতের ২০ নেতা-কর্মীকে আটক করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
ঢাকা, ১৫ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ





