ওয়ালটন আমাদের পণ্য ‘কে হবে আজকের মিলিয়নিয়ার’ স্লোগান ধারণ করে ঈদুল আজহা সামনে রেখে চট্টগ্রামে অনুষ্ঠিত হলো ওয়ালটন ডিজিটাল ক্যাম্পেইন সিজন ফোর’র বর্ণাঢ্য আনন্দ র্যালি।
আজ সোমবার (২২ জুলাই) দুপুরে নগরীর চান্দগাঁওস্থ চট্টগ্রামের সবচেয়ে বড় ওয়ালটন শো-রুম ইলেক্ট্রনিক ভিলেজের উদ্যোগে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, ‘ওয়ালটন আমাদের দেশীয় পণ্য। এটি আমাদের গর্ব। ইতোমধ্যে এই কোম্পানরি পণ্য বিদেশে রপ্তানি হচ্ছে।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘোষিত প্যাকেজ অনুযায়ী, ওয়ালটন ফ্রিজ কিনে যেকোনো গ্রাহক হতে পারেন প্রতিদিনই মিলিয়নিয়ার ও অসংখ্য লাখপতি। এই সুযোগ লুফে নিতে গ্রাহকদের প্রতি আহ্বান জানান তিনি।
র্যালিতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সেক্রেটারি ও চ্যানেল আইয়ের ব্যুরো প্রধান চৌধুরী ফরিদ। ইলেক্ট্রনিক ভিলেজের স্বত্বাধিকারি ইঞ্জিনিয়ার জয়নুল আবেদীনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় আওয়ামী লীগ নেতা খোরশেদ আলম, সাংবাদিক আরফাত এইচ বিপ্লব, ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ মো. মাসুম, ইঞ্জিনিয়ার মো. ইউছুফ প্রমুখ, ছাত্রলীগ নেতা বিশ্বজিৎ প্রমুখ।
এএস/মাসুম





