মাগুরার চার উপজেলায় ভাড়ায় চালিত মোটর সাইকেল চালকদের এখন চরম দুর্দিন চলছে। মোটরসাইকেলে চালক ছাড়া অন্য সঙ্গী বা যাত্রী বহনে নিষেধাজ্ঞা জারি করায় এ সমস্যায় পড়েন চালকরা।

মোটরসাইকেলে যাত্রী টানতে না পারায় প্রায় দুই হাজার চালক এখন বেকার হয়ে পড়েছেন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মোটরসাইকেলে চালক ছাড়া অন্য সঙ্গী বা যাত্রী বহনে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার।

বৃহস্পতিবার দুপুরে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

মাগুরা সদর, মহম্মদপুর, শ্রীপুর ও শালিখা উপজেলার প্রত্যন্ত অঞ্চলের মানুষের এখন প্রধান বাহন মোটরসাইকেল। এক সময় যেসব এলাকার মানুষ মাইলের পর মাইল পায়ে হেঁটে অথবা ভ্যানে যাতায়াত করতো তাদের এখন প্রধান বাহন মোটরসাইকেল।

মোটরসাইকেলে উঠে মানুষ ছুটছে প্রত্যন্ত অঞ্চলে। আর এ মোটরসাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করার পথ বেছে নেয় এ অঞ্চলের বড় একটি বেকার জনগোষ্ঠী।

এমকে