যশোরে অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে সদর উপজেলা ছাত্রলীগের প্রাক্তন যুগ্ম আহ্বায়ক তরিকুল ইসলাম নয়ন গুলিবিদ্ধ হয়েছেন।
শনিবার তিনি সদর উপজেলার লেবুতলা বাজার থেকে খাজুরায় নিজের বাড়িতে যাওয়ার সময় পথিমধ্যে সন্ত্রাসী হামলার শিকার হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, লেবুতলা বাজারে দলের নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে রাত ১১টার দিকে তিনি খাজুরায় নিজের বাড়িতে যাওয়ার পথেই এই হামলার শিকার হন। অজ্ঞাত দুর্বৃত্তরা তার বুক বরাবর গুলি ছুড়লেও তিনি অল্পের জন্য রক্ষা পান। গুলি তার বাম হাতে লেগেছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, এখন তিনি আশঙ্কামুক্ত।
এমআর





