বুধবার (১৮ সেপ্টেম্বর) সচিবালয়ে নিজ দপ্তরে আয়োজিত ব্রিফিংয়ে এসব কথা বলেন মো. মোখলেছুর রহমান।

জনপ্রশাসন সচিব বলেন, ‘অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে এক হয়ে দেশের স্বার্থে কাজ করবে সেনাবাহিনীর সদস্যরা। সরকার চাইলে যেকোনো সময় এ ধরনের সিদ্ধান্ত নিতে পারে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হয়েছে বলেই সেনাবাহিনীকে দায়িত্ব দেওয়া হয়েছে বিষয়টি এমন নয়।’

মো. মোখলেছুর রহমান  বলেন, ‘জনগণের আস্থা অর্জনে সেনাবাহিনী মাঠে থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করবে।’

এসএম