গাইবান্ধার পলাশবাড়ী সরকারি কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মামুন মিয়াকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার সন্ধ্যায় উপজেলার বেতকাপা ইউনিয়নের সাতারপাড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

মামুন উপজেলার মহদীপুর ইউনিয়নের গাড়ানাটা গ্রামের ইউনুছ আলী ছেলে।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, ছাত্রদল নেতা মামুনের বিরুদ্ধে নাশকতার অভিযোগে তিনটি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে। তিনি পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বেতকাপা ইউনিয়নের সাতারপাড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে রোববার তাকে আদালতে পাঠানো হবে বলে জানান ওসি।

এমএম