প্রগ্রেসিভ ডেমোক্রেটিক পার্টির (পিডিপি) চেয়ারম্যান ড. ফেরদৌস আহমেদ কোরেশী আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ সোমবার বিকেল ৩টার দিকে তিনি ইন্তেকাল করেন বলে সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন পার্টির মহাসচিব এম এ হোসেন।

ফেরদৌস আহমেদ কোরেশী দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। সোমবার অবস্থা সংকটাপন্ন হলে তাঁকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।

ফেরদৌস আহমেদ কোরেশী অবিভক্ত পাকিস্তান ছাত্রলীগের সভাপতি ছিলেন। দেশ স্বাধীনের আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ-ডাকসুর নির্বাচিত ভিপি ছিলেন। মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠকও ছিলেন তিনি। ২০০৪ সালে তিনি বাংলাদেশের গ্রিন পার্টি গঠন করেন। ২০০৭ সালের পর তত্ত্বাবধায়ক সরকারের আমলে তিনি পিডিপি গঠন করেন। তিনি দেশবাংলা পত্রিকার সম্পাদক ছিলেন।

এমআর