যশোর কেন্দ্রীয় কারাগারের অভ্যন্তরে গলায় গামছা পেঁচিয়ে বাবু (২৭) নামে এক হাজতি আত্মহত্যা করেছেন।
শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। মৃত হাজতি বাবু যশোর শহরের খড়কি রেলগেট এলাকার আমির উদ্দিনের ছেলে।
নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি মামলায় বুধবার রাতে তাকে আটক করে কারাগারে আনা হয়।
যশোর কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার শাহজাহান আহম্মেদ জানান, বেলা ১১টার দিকে হাজতি বাবু গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। এ সময় তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে সেখানে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরোও জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
কেএইচ





