নওগাঁয় ছোট যমুনা নদী থেকে আনুমানিক ৪০ বছর বয়সের এক ব্যাক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার সকাল সাড়ে ৮টার দিকে ছোট যমুনা নদীর পুরাতন কোট ঘাট থেকে লাশটি উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত লাশের কোনো পরিচয় পাওয়া যায়নি। তবে লাশটির পরনে ছিল কালো ফুলপ্যান্ট ও চেকের টি-শার্ট।

নওগাঁ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকিরুল ইসলাম জানান, এলাকাবাসী নদীতে লাশটি ভাসতে দেখে থানায় খবর দেয়।

ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো পরিচয় পাওয়া যায়নি।

ঢাকা, ১৪ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর