গাইবান্ধায় নাশকতা মামলায় জামায়াতের দুই কর্মীসহ অন্যান্য মামলায় ৪৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার সন্ধ্যা থেকে রবিবার দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে জেলার সদর উপজেলাসহ ছয় উপজেলার বিভিন্ন স্থানে থেকে তাদের গ্রেফতার করা হয়।
জেলা পুলিশ কন্ট্রোল রুমের অপারেটর আবদুর রশিদ জানান, নাশকতার মামলায় সুন্দরগঞ্জ ও পলাশবাড়ী থানায় জামায়াতের দু’জন এবং গ্রেফতারি পরোয়ানা, চুরি, ছিনতাই, মারপিট, ডাকাতি ও মাদকসহ বিভিন্ন অপরাধমূলক মামলায় অন্যান্য থানা থেকে আরও ৪১ জনকে গ্রেফতার করা হয়।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. ফারুক হোসেন জানান, গ্রেফতার জামায়াতের দুই কর্মীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নাশকতা মামলা রয়েছে। পুলিশি হেফাজতে তাদের জিজ্ঞাসাবাদ চলছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানাতে পারেননি তিনি।



এমএম