কুষ্টিয়ার কুমারখালী জামায়াতের পৌর আমির ও উপজেলা ভাইস চেয়ারম্যান আফজাল হোসেনসহ ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।সোমবার ভোরে দুর্গাপুর রেলগেট সংলগ্ন নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
এ সময় আফজাল হোসেনের বাড়ি থেকে ৫টি ককটেল উদ্ধার করা হয় বলে জানায় পুলিশ। এদিকে, সোমবার সকাল ১০ টায় কুমারখালী বাসস্ট্যান্ড এলাকা থেকে নাশকতা সৃষ্টির অভিযোগে জামায়াতের ৫ কর্মীকে আটক করেছে পুলিশ।
কুমারখালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল ইসলাম জানান, নাশকতার মামলায় জামায়াতের পৌর আমিরকে ককটেলসহ গ্রেফতার করা হয়েছে। এছাড়া সকালে কুমারখালী বাসস্ট্যান্ড এলাকায় জামায়াতের কর্মীরা নাশকতা সৃষ্টির লক্ষ্যে জমায়েত হলে সেখান থেকে ৫ জনকে আটক করা হয়।
এআই





