খুলনায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে খাদিজা (৬৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
আজ (১০ মে) রোববার ভোরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা সাসপেক্টটেড আইসোলেশন ওয়ার্ডে তিনি মারা গেছেন।
ওই ওয়ার্ডের ফোকাল পার্সন ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস জানান, কিডনি, ডায়বেটিসসহ নানা সমস্যা নিয়ে শনিবার (৯ মে) রাত ৯টার দিকে ভর্তি করা হয় খাদিজাকে। রোববার ভোরে তিনি মারা যান।
তার বাড়ি মহানগরীর টুটপাড়া এলাকায়। তিনি করোনা আক্রান্ত ছিলেন কি-না তা জানার জন্য তার নমুনা পরীক্ষা করা হবে বলে জানান ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস।
এমবি





