বরিশালের অভ্যন্তরীণ রুটে ৬৫ ফুটের কম দৈর্ঘ্যের লঞ্চ চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে দুই নম্বর সতর্কতা সংকেত জারি করায় এ নিষেধাজ্ঞা জারি করা হয়।
শনিবার সকাল ১১টার দিকে জারি করা এ নিষেধাজ্ঞা পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বহাল থাকবে বলে জানান, বরিশাল নদী বন্দরের নৌ-নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের উপ-পরিচালক মো. আবুল বাশার মজুমদার।
তিনি বলেন, বৈরি আবহাওয়ায় সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে ৬৫ ফুটের চেয়ে ছোট লঞ্চ চলাচলের ওপর এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
পাশাপাশি আভ্যন্তরীণ রুটের অন্যান্য লঞ্চগুলোকেও বিশেষ সতর্কতা অবলম্বন করে নদীপথে চলাচলের নির্দেশনা দেওয়া হয়েছে।
আবহাওয়া প্রতিকূল হলে তারা তাৎক্ষণিকভাবে নিরাপদ ব্যবস্থা গ্রহণ করবে বলেও জানান বাশার।
এআর





