মাগুরা জেলার শালিখা উপজেলার সীমাখালী বাজারে ফয়সাল (১৮) নামে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার রাতে লাশটি উদ্ধার করা হয়।
নিহত ফয়সাল শালিখা উপজেলার ছান্দড়া গ্রামের মশারফ ফকিরের ছেলে। তিনি সীমাখালী বাজারে মুরগীর ব্যবসা করতেন।
শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জিহাদ জানান, মঙ্গলবার রাতে তাকে কে বা কারা হত্যা করে ওই বাজারের একটি ঘরে তার লাশ রেখে যায়। টহল পুলিশ খবর পেয়ে তার লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এ ব্যাপারে শালিখা থানায় মামলা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ রানা(১৭) নামের এক যুবককে আটক করেছে।
লাশটি ময়না তদন্তের জন্য মাগুরা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশের তদন্ত চলছে।
জেএ





