বগুড়ার শেরপুরে অপহৃত স্কুল ছাত্র শিশু রাহাত হত্যাকারীদের দ্রুত ফাঁসির দাবিতে এবার মানবন্ধন করেছে আইনজীবীরা। একই সাথে আসামীদের পক্ষে মামলা পরিচালনা না করার সিদ্ধান্ত নিয়েছে শেরপুর জেলার সর্বস্তরের আইনজীবীরা।

বৃহস্পতিবার সকাল ১১ টায় জেলা জজ কোর্টের মূল ফটকের সামনের রাস্তায় মানববন্ধনে দাঁড়ান শেরপুর জেলা বারের সকল আইনজীবী।

পরে সংক্ষিপ্ত এক সমাবেশে জেলা বারের সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা বারের সাধারণ সম্পাদক আবুল মানছুর স্বপন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিজ্ঞ পিপি গোলাম কিবরিয়া বুলু ও বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য জাহিদ আনোয়ার প্রমুখ।

এমকে