বেনাপোল পৌরসভা অনেক পুরাতন পৌরসভার কাছে বয়সে শিশু কিন্তু উন্নয়নের ধারবাহিকতায় প্রাচীন বৃটিশ শাশন আমালের ঐ পৌরসভা বেনাপোল পৌরসভার কাছে শিশু। যে ভাবে বেনাপোল পৌরসভার উন্নয়ন হচ্ছে এবং এখানে আন্তর্জাতিক মানের টার্মিনাল নির্মাণের পর এবং সার্বিক অবকাঠামো উন্নয়ন যেভাবে হচ্ছে তাতে বেনাপোল পৌরসভা একদিন সিটি কর্পোরেশন এ পরিণত হবে। কথাগুলো বললেন বেনাপোল পৌরসভার বাজেট ঘোষনা ও ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে যশোর জেলা প্রশাশক ড. হুমায়ুন কবির।
বেনাপোল পৌরসভার বাজেট ২০১৬-১৭ অর্থবছরে পৌরমেয়র আশরাফুল আলম লিটনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিথ ছিলেন যশোর জেলা প্রশাশক ড. হুমায়ুন কবির, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বেনাপোল স্থল বন্দরের পরিচালক নিতাই চন্দ্র সেন, শার্শা উপজেলা নির্বাহী অফিসার আব্দুস সালাম বেনাপোল পোর্ট থানা ইনচার্জ অপুর্ব হাসান প্রমুখ।
২০১৬-১৭ অর্থ বছরের ৮২ কোটি ৯ লাখ ৪০ হাজার ১৬ টাকার বাজেট ঘোষণা করেন বেনাপোল পৌরমেয়র আশরাফুল আলম লিটন।
বেনাপোল পৌর মেয়র বলেন বর্তমানে পৌরসভার আর্থিক অস্বচ্ছলতা কর্মকাণ্ডে স্থবিরতা কাটিয়ে বেনাপোল পৌরবাসিকে নূন্যতম নাগিরিক সুবিধা প্রদানের জন্য বিছু আয়বর্ধক উন্নয়নমুলক প্রকল্পের কার্যক্রম এ বাজেটে অন্তর্ভুক্ত করা হয়েছে।
এছাড়া পৌরসভার সার্বিক ব্যাবস্থাপনার উন্নয়নের জন্য পৌরসভার কর্মকর্তা কর্মচারিদের দক্ষতা বাড়ানো সামগ্রিক কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠার মাধ্যেমে জনগণের সত্যিকারের প্রতিষ্ঠান রূপান্তরিত করার নিরলস প্রচেষ্টার জন্য পৌরপরিষদ দৃঢ় সংকল্পবদ্ধ।
তিনি আরো বলেন, আমাদের সকলের ধারণব উন্নয়ন বলতে রাস্তাঘাট ফুটপাত ড্রেন লাইটিং ইত্যাদি। আসলে উন্নয়ন বলতে আমাদের সকলের বোঝা উচিৎ আমাদের সন্তানদেরকে সম্পদে রূপান্তর করা। প্রতিটি পিতা মাতা তার সন্তানের প্রতি যত্নবান হতে হবে এবং কোন সন্তান যাতে মাদক ছিনাতই রাহাজানির মধ্য জড়িয়ে না পড়ে তার জন্য বেনাপোল পৌরসভা আগামী প্রজন্মকে রক্ষা করতে এবং সম্পদে রূপান্তরিত করার জন্য পৌর স্পোর্টস কর্নার চালু করেছে।
এ কর্নারের মাধ্যেমে শিশুদের খেলা ধুলা উদ্বুদ্ধ করা সহ সকল প্রকার খেলা ধুলার উপকরণ প্রদান করছে।এ স্পোর্টস কর্নারের আওতায় ৯ টি ওয়ার্ডে ২ টি করে সিনিয়র ও জুনিয়র মোট ১৮ টি ক্লাব অন্তর্ভুক্ত করা হয়েছে।
এছাড়া বেনাপোল পৌরসভার পৌর এ্যাডুকেশন এর মধ্যে অসহায় ঝরে পড়া শিক্ষা বাঞ্চিত পথশিশুদের শিক্ষা উপকরণ ও আর্থিক সহযোগিতা প্রদান করে তাদেরকে সম্পদে রূপান্তর করতে বেনাপোল পৌরসভা নিরলস কাজ করে যাচ্ছে।
অসহায় দুস্থ নারীদের হাতের কাজ ও সেলাই মেশিনের প্রশিক্ষণের ব্যাবস্থা করে গ্রামীণ অর্থনীতি উন্নয়ন এবং নারীর সামাজিক সম্মান ও মর্যদা রাখার সহায়তা করছে এবং বেনাপোল পৌরসভার ৬০-উর্ধ্ব সিনিয়র নাগরিক বয়সের ভারে সমাজ সংসারে অসহায় হয়ে পড়ায় চিকিৎসা ভার কেউ দিতে চায় না। তাদের বিনামূল্যে চিকিৎসা প্রদানের জন্য বেনাপোল পৌরসভায় আধুনিক এ্যাম্বুলেন্স এবং একটি হেলথ সেন্টার করা হয়েছে। সেখানে ৪ জন ডাক্তর রাখা হয়েছে তার ভিতর ১ জন গাইনি বিশেষজ্ঞ রাখা হয়েছে।
সবশেষে তিনি সকলের সুস্বাস্থ্য কামনা এবং বেনাপোল পৌরসভার আরো উন্নতি করতে সকলের সহযোগিতা কামনা করে তিনি তার বক্তব্য শেষ করেন।
এমআইএস





