মুন্সীগঞ্জ সদরের দয়াল বাজার এলাকায় নুরুল ইসলাম পোদ্দার (১৫) নামের এক তরুণকে গুলি করেছে দুস্কৃতকারী।
পরে শনিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।
নিহত নুরুল ইসলাম পঞ্চসার ইউনিয়নের সরকার পাড়া এলাকার মোহন পোদ্দারের ছেলে।
সদরের মুক্তারপুর নৌ-ফাঁড়ির ইনচার্জ এসআই মোশারফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। ঢামেকের মর্গে ময়নাতদন্ত শেষে নিহত লাশ শনিবার বিকেলে মধ্যে গ্রামের বাড়িতে আনা হবে।
উল্লেখ্য, শুক্রবার রাত ১১টার দিকে পঞ্চসার ইউনিয়নের দয়াল বাজার এলাকায় মো. জামাল নামে এক যুবকের নেতৃত্বে ৪-৫ জনের একদল দুস্কৃতকারী হটাৎ গুলি-বর্ষণ করে তখন গুলিবিদ্ধ নুরুল ইসলামকে আশঙ্কাজনক অবস্থায় রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ঢাকা, ২৬ জুলাই, টাইমনিউজবিডি.কম, এসএইচ





