বিএনপি-জামায়াত জোট দেশের উন্নয়ন সহ্য করতে পারেনা। দেশ যখন উন্নয়নের রোল মডেল তখন বিএনপি জামায়াত সন্ত্রাসী কর্মকান্ড চালায় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী বলেন, আমাদের প্রচেষ্টায় এবং আপনাদের (জনগণের) সহযোগিতায় বাংলাদেশ আজ উন্নয়নের মহাস্বর্গে, উন্নয়নের রোল মডেল।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় আওয়ামী লীগ সরকারের টানা দ্বিতীয় মেয়াদের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এসব কথা বলেন।
তিনি বলেন, বিএনপি জামায়াত জোটে ছিলো খাদ্য ঘাটতির দেশ। এখন আমরা খাদ্যে স্বয়ংসম্পন্ন দেশ গড়েছি, আমরা এখন রপ্তানিও করছি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। হাজার বছর ধরে সব ধমের্র মানুষ এখানে শান্তিতে বসবাস করছেন। সবাই নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করছেন।
প্রধানমন্ত্রী বলেন, কাউকে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে দেওয়া হবে না। বিপথগামীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছি এবং প্রয়োজনে আরও কঠোর হব।
তিনি বলেন, আমাদের সকলের মিলিত প্রচেষ্টায় দেশ যখন উন্নয়নের সোপানে এগিয়ে যাচ্ছে তখন মুক্তিযুদ্ধের পরাজিত শক্তির দোসররা আবারও অস্থিতিশীলতা ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে। আমরা শান্তি প্রিয় জাতি, সন্ত্রাস সহিংসতায় বাঙালি বিশ্বাসী নয়।
এআই/এসএইচ





