রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ৪-৫টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর মধ্যে অফিসের সামনেই তিনটি ককটেল বিস্ফোরণ হয় বলে জানিয়েছে পুলিশ।
বুধবার (১৫ অক্টোবর) বিকাল পৌনে ৫টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়েছে।
আটকরা হলেন- মোহাম্মদ তৌহিদ, বাকি বিল্লা এবং হাফেজ নাজির হোসেন। তারা নিজেদের ছাত্রদল বা কোনো রাজনৈতিক দলের কর্মী নয় বলে দাবি করেছেন।
ঘটনাস্থলে উপস্থিত পল্টন থানার উপপরিদর্শক (এসআই) শ্যামল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিএনপি অফিসের সামনে তিনটি ও আশপাশের এলাকা থেকে আরো দু’টি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।
এর আগে ওই এলাকায় একটি ঝটিকা মিছিল বের করে ছাত্রদল। ওই মিছিল থেকেই ককটেলগুলো বিস্ফোরণ ঘটানো হয় বলে জানায় পুলিশ।
কেএইচ





