খুলনায়র পিটিআই মোড়ে দুর্বৃত্তদের ছোড়া ককটেলে কমার্স কলেজের শিক্ষার্থী ও ছাত্রলীগ কর্মী ইমরান (২৪) আহত হয়েছেন।
রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ হামলার ঘটনা ঘটে। খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হামলাকারীকে ধরতে নগরীতে অভিযান চলছে।
স্থানীয়রা জানায়, সন্ধ্যায় মোটরসাইকেল যোগে এসে পিটিআই মোড়ে দুটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এতে ছাত্রলীগ কর্মী ইমরান আহত হন। ইমরানকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত অবস্থায় আরেকটি ককটেল উদ্ধার করা হয়েছে।
কেএইচ





