টাঙ্গাইলের কালিহাতী উপজেলার শিক্ষা নগরীখ্যাত এলেঙ্গাতে ভাষা শহীদদের স্মরণে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেছেন এলেঙ্গার সর্বস্তরের জনগণ।

রাত ১২টা ১ মিনিটে এলেঙ্গা শামছুল হক কলেজের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন এলেঙ্গা পৌর সভার পক্ষে প্যানেল মেয়র আব্দুল বারেক, এলেঙ্গা পৌর আওয়ামী লীগ,

পৌর বিএনপি ও এর অঙ্গসহযোগি সংগঠনের নেতৃবৃন্দ, এলেঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল করিম, এলেঙ্গা বিএম কলেজের প্রতিষ্ঠাতা আনোয়ারুল কবির,

বাকশিস কালিহাতী উপজেলার সাধারণ সম্পাদক বাবর আলী তালুকদার, এলেঙ্গা প্রেস ক্লাবের উপদেষ্টা কাশীনাথ মজুমদার পিংকু, এলেঙ্গা প্রেস ক্লাবের সভাপতি সুমন ঘোষ,

সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মিল্টন, সাংবাদিক দাস পবিত্র, আবু সায়েম, এলেঙ্গার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক সংগঠনসহ সমাজের সর্বস্তরের জনগণ শ্রদ্ধা নিবেদন করেন।

এছাড়ার শহীদদের আত্মার মাগফিরাতের জন্যে মহান আল্লাহর নিকট মোনাজাত করা হয় ।

এআর