পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম দু’দিনের সরকারি সফরে শনিবার রাজশাহী আসছেন।
শুক্রবার সন্ধ্যায় জেলা তথ্য অফিসার নাফেয়ালা নাসরিন এক তথ্য বিবরণীতে এ কথা জানিয়েছেন।
সফরসূচি অনুযায়ী, প্রতিমন্ত্রী শনিবার বিকেল ৩টায় রাজশাহী আন্তর্জাতিক জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন।
পরদিন রোববার সকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী রাজশাহীর চারঘাট উপজেলার নন্দনগাছি ডিগ্রি কলেজের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
পরে তিনি সারদাহ ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষ নিয়োগ নির্ধারণী বোর্ডে অংশগ্রহণ করবেন।
এদিন বিকেলে প্রতিমন্ত্রী ঢাকার উদ্দেশ্যে রাজশাহী ত্যাগ করবেন বলে বিবরণীতে জানানো হয়েছে।
এসএইচ





