পিরোজপুরের ইন্দুরকানীতে বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ পালিত হয়েছে। মঙ্গবার সকালে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে সেতারা স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের মাঠে উপজেলা কমিটির সভাপতি সাবেরা সুলতানার নেতৃত্বে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের সততা সংঘের সদস্য,উপজেলা সুধী সমাজ,ও সহাস্রাধিক ছাত্র ছাত্রী নিয়ে শপথ পাঠ করানো হয়।

শপথের শেষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ নুরুল হুদা সলককে উদ্দেশ্য করে বলেন,দুর্নীতি হলে শেষ,নিজে বাচঁবে, বাঁচবে দেশ। তাই আসুন আমরা সম্মিলিতভাবে দুর্নীতিকে না বলি। দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক মোঃ হেলাল উদ্দিন গাজী সততা সংঘের গঠনতন্ত্র ও কার্য- নির্দেশিকা নিয়ে আলোচনা করেন।

এসময়ে উপস্থিত ছিলেন ইন্দুরকানী উপজেল নির্বাহী অফিসার মোঃ নুরুল হুদা,উপজেলা ভাইন্স চেয়ারম্যান ফাইজুল কবির,ওসি তদান্ত হাসনাইন পারভেজ ,জাতীয় পাটি (জে,পি) সভাপতি আসাদুল কবির তালুকদার,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ বেলায়েত হোসেন,মাধ্যমিক শিক্ষা অফিসার মীর আবুল খায়ের, সাংবাদিক এইচ,এম ফারুক হোসাইন,আহসানুল হক ছগীর,মোঃ কেফায়েত প্রমুখ।

টাইম নিউজ.নেট/ কেফায়েত/ মাহমুদ