সারা দেশের বন্যার প্রভাব পড়েছে রাজধানীর কাঁচা বাজারে । নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম অপরিবর্তিত থাকলেও শাক-সবজির দাম মানুষের ক্রয় ক্ষমতার বাহিরে।ঢাকার আস পাশের জেলাগুলোতে অনেক দিন বন্যা,প্রচুর বৃষ্টি এবং সরবরাহ কম থাকায় শাক-সবজির দর ঊর্ধ্বমুখী বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
মঙ্গলবার রাজধানীর ফকিরেরপুল, মালিবাগ, শান্তিনগর ,কারওয়ান বাজার ঘুরে দেখা গেছে, অনেক সবজির দোকানেই প্রয়োজনের তুলনায় শাক সবজি অনেক কম।শান্তিনগর বাজারের সবজি বিক্রেতা আব্দুল মালেক টাইমনিউজকে বলেন,''দেশে বন্যার কারনে বাজার এখন চওরা আমডা কারওয়ান বাজার গেলে সব তরকারি পাইনা। যেইডা আগে আনতাম ৩ পাল্লা এহন আনি ১ পাল্লা। দাম বারা কি করুম"


শান্তিনগর বাজারের এক ক্রেতা বলেন, "সারাদেশে বন্যার কারণে শাক-সবজির দাম এমন ভাবে বেড়েছে আমরা যারা মধ্যবিত্ত পরিবার তাদের জন্য ক্রয় করা অনেক কষ্টকর।টাকা হলেও সকল প্রকার সবজি পাওয়া যাচ্ছে না"।

দেশের ভিবিন্ন অঞ্চল থেকে চাহিদা পরিমানে সবজি না আসার কারণে, দর বেড়েছে সকল সবজির।বেগুন এখনও ৬০ থেকে ৭০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।মিষ্টি কুমড়া ৩৫ থেকে ৪০ টাকা প্রতিটি, ঝিংগা প্রতি কেজি ৫০ টাকা, বরবটি ৬০ টাকা, কাঁচা পেপে ৫০ টাকা, কচুর লতি ৫০ টাকা, ধুন্দল ৫০ টাকা, চিচিংগা ৪৫ টাকা, পটল ৩৫ থেকে ৪০ টাকা, চাল কুমড়া প্রতিটি ৩৫ থেকে ৪০ টাকা, ঢেঁড়শ ৫০ টাকা, টমেটো ৮০ থেকে ৯০ টাকা, করলা ৫৫ টাকা, লাল শাক ২০ টাকা আটি, পুঁই শাক ২০ টাকা আঁটি দরে বিক্রি হচ্ছে।
শশা বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকা কেজি দরে,গাজর ৭০ টাকা, আলুর দর ২৫ টাকা।বাজারগুলোতে প্রতি কেজি কাঁচা মরিচ ১২০ থেকে ১৫০ টাকা দরে বিক্রি
অপরিবর্তিত রয়েছে আগে মুরগি, গরু ও খাসির মাংসের দাম।ব্রয়লার মুরগি কেজি প্রতি ১৫০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।গরুর মাংস বিক্রি হচ্ছে ৪০০ টাকা দরে। আর খাসির মাংস ৫০০ টাকায় বিক্রি হচ্ছে।

এমবিএইচ