গাইবান্ধার বিভিন্ন থানায় নাশকতাসহ বিভিন্ন ঘটনায় দায়ের করা মামলায় বিএনপি ও জামায়াত-শিবিরের ৩২ নেতাকর্মীকে গ্রেফতার করেছে যৌথবাহিনী।
জেলার বিভিন্ন স্থানে মঙ্গলবার বিকাল থেকে বুধবার ভোর পর্যন্ত র্যাব, বিজিবি ও পুলিশ পৃথকভাবে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
জেলা পুলিশ কন্টোলরুমের অপারেটর আসাদ তথ্যটি নিশ্চিত করে জানান, জেলা সদরসহ সাদুল্যাপুর, সুন্দরগঞ্জ, পালাশবাড়ী, গোবিন্দগঞ্জ, সাঘাটা ও ফুলছড়ি উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। তবে তাদের নাম জানাতে পারেননি তিনি।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোশাররফ হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতার সবাই জেলার বিভিন্ন থানা হাজতে রয়েছেন। তারা সবাই বিএনপি ও জামায়াত-শিবিরের স্থানীয় পর্যায়ের নেতাকর্মী।
কেএইচ





