রাজধানীসহ সারাদেশে ভূমিকম্পের শক্তিশালী কম্পন অনুভূত হওয়ার পরপরই বিঘ্নিত হয় ইন্টারনেট ও মোবাইল পরিসেবার নেটওয়ার্ক।
বুধবার ( ১৩ এপ্রিল) রাত সাতটা ৫৬ মিনিটে ভূমিকম্প অনুভূত হওয়ার পরপরই মোবাইল ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন দেখায়।
এ সময় মোবাইল ফোন থেকে সংশ্লিষ্ট অপারেটরগুলোতে ঢোকার চেষ্টা করা হলেও সাড়া পাওয়া যায়নি। একই সঙ্গে স্তব্ধ হয়ে যায় ইন্টারনেট সার্ভিসও। এ অবস্থা বজায় থাকে ভূমিকম্পের পরবর্তী কয়েক মিনিট।
বেশ কিছুক্ষণ পর ধীরে ধীরে ইন্টারনেট ও মোবাইল নেটওয়ার্ক ফিরে আসলেও শেষ খবর পাওয়া পর্যন্ত দেশের বিভিন্ন স্থান থেকে নেটওয়ার্কে প্রবেশে সমস্যার কথা জানিয়েছেন পাঠকরা।
এছাড়া যেসব সংযোগ পাওয়া যাচ্ছে সেখানেও নেটওয়ার্কের গতি অনেক ধীর বলে জানা গেছে।
রাজধানী ঢাকা থেকে ৪৬০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে মায়ানমারের মাউলাইক শহরের নিকটবর্তী একটি স্থান ছিলো ৬ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পটির উৎপত্তিস্থল। স্থানটি বাংলাদেশ-ভারত ও মায়ানমারের সীমান্ত সংলগ্ন।
ওএফ





