রাজধানীর পূর্ব তেজতুরী বাজার এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বেলা ১২  টায় ১৭৯ নম্বর ভবনে আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ টি ইউনিট কাজ করছে।
ফায়ার সার্ভিস প্রধান কার্যালয়ের ডিউটি অফিসার নজরুল ইসলাম জানান, কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা তাৎক্ষণিক জানা যায়নি।
[b]ঢাকা, ১৩মার্চ (টাইমনিউজবিডি.কম)//এএইচ[/b]