দীর্ঘ ৩৭ ঘন্টা পেরিয়ে গেলেও মুন্সীগঞ্জের লৌহজংয়ের মাওয়ার পদ্মা নদীতে আড়াই শতাধিক যাত্রী নিয়ে ডুবে যাওয়া এমভি পিনাক-৬ লঞ্চটি শনাক্ত হয়নি। মঙ্গলবার রাত ১২টা পর্যন্ত লঞ্চের ১২৯ যাত্রী নিখোঁজ রয়েছে বলে জানা গেছে।

এর মধ্যে ফরিদপুরের ২৫ জন, মাদারীপুরের ৪৯ জন, শরীয়তপুরের ২ জন, গোপালগঞ্জের ১৯ জন, বরিশালের ৭ জন, গাজীপুরের ২ জন, নারায়ণগঞ্জের ৭ জন, কুমিল্লার ৫ জন, ঢাকার ১ জন, ঝালকাঠির ৪ জন, নরসিংদীর ১ জন, নড়াইলের ১ জন, বাগেরহাটের ২ জন, চাঁদপুরের ১ জন, লক্ষীপুরের ৩ জনরয়েছে। এদের মধ্যে পুরুষ ৪৬ জন, মহিলা ৪৮ জন ও ৩৫ জন শিশু।

নিখোঁজ যাত্রীরা হলেন- মাদারীপুরের শিবচর উপজেলার বন্দরখোলা এলাকার নূর ইসলাম হাওলাদারের পুত্র মিজানুর রহমান (৩), মিজানের স্ত্রী রোকসানা (৩০), তার কন্যা মিলি (৭), শিশু পুত্র মইনুল (২), সচিবালয়ের পরিবহন পুলের  ইব্রাহিম হোসেনের কন্যা ইসরাত জাহান মিম (১৩), গোপালগঞ্জের মোকসেদপুরের সুলতান দিঘীর পারের মিলনের স্ত্রী পলি (২৮), তার কন্যা মেঘলা (৬), বরিশালের উজিরপুর থানার ডরাকাটা গ্রামের আক্কেল বেপারীর পুত্র মিজানুর রহমান (৪০)।

মাদারীপুরের শিবচর থানার কোরকচর এলাকার রহিম মাদবরের পুত্র মিরাজ (৮), ইব্রাহিম (১২), কন্যা ইভা আক্তার (১৪), গোপাগঞ্জের মোকসেদপুরের বরদিয়া গ্রামের ইমদাদ হোসেনের স্ত্রী মাকসুদা (২৮), তার কন্যা মেরি, আড়াই বছরের পুত্র হানিফ, নারায়ণগঞ্জের ফতুল্লার মাইসদাইরের শহিদুলের স্ত্রী আয়েশা বেগম, তার কন্যা সারা (১১), রেজিনা (১২)।

মাদারীপুরের শিবচর উপজেলার চর রামেরকান্দি গ্রামের সিদ্দিকের মেয়ে সাদিয়া (৯), একই উপজেলার মানিকপুর গ্রামের লাল মিয়ার কন্যা ফালানি (২০), বরিশালের গৌরনদী উপজেলার ভোরঘাটা গ্রামের শহিদ সর্দারের স্ত্রী ময়না (২০), তার পুত্র আলামিন (৮), তৌফিক (২), মাদারীপুর সদরের শিলার চর গ্রামের রেজ্জেক আকনের পুত্র রাজিব (৩০), তার  স্ত্রী লিপি আক্তার (২০), সন্তান লাফিম (দেড় বছর)।

গোপালগঞ্জের মোকসেদপুর থানার আলীপুর গ্রামের কামরুলের স্ত্রী তাসলিমা (২৫), মাদারীপুরের শিবচর থানার সাড়ে ১১ রশি গ্রামের আজিজ মাদবরের পুত্র ইউসুফ হোসেন (২২), একই উপজেরার রাজারচর হাসিম বেপারীর কান্দির খবির হাওলাদারের পুত্র জালাল হাওলাদার, খবির উদ্দিনের স্ত্রী রুবী (৩৫), তার কন্যা সাদিয়া (১৮), পুত্র সাত্তার (৬), মাদারীপুর জেলার শিবচরের গুয়াতলা গ্রামের নুরুল হক হাওলাদারের কন্যা ফাতেমা আক্তার স্বর্ণা (১৬), একই উপজেলার হাজী জব্বারের কন্যা লাকী (২৫), একই এলাকার সন্নাসীর চর গ্রামের আনোয়ার হোনের পুত্র বিল্লাল (২৩), চান মিয়া মদবরের পুত্র ফরহাদ (২৭), ফরহাদের স্ত্রী শিল্পি (২৫), তার পুত্র এক বছরের ফাহিম, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানার পাড়ের রিপনের ৬ মাসের কন্যা জান্নাত, শরিয়তপুরের জাজিরা থানার ভিকি নগর মোড়লকান্দি গ্রামের শাহানা (৩০), হালিমা (১৭)।

গোপালগঞ্জের মোকসেদপুরের পাচরিয়া গ্রামের আজিজুলের পুত্র আরাফাত (২২), মাদারীপুরের পূর্ব চিরাইপাড়া গ্রামের মৃত বাবর উদ্দিনের পুত্র কফিল উদ্দিন সর্দার (৭০), তার ভাই আলী আকবর (৩৮), মাদারীপুরের শিবচর উপজেরার কুতুবপুর মোড়লকান্দি গ্রামের নিজাম গাজীর স্ত্রী কল্পনা (২৪), ফরিদপুরের সদরপুর থানার সফি উদ্দিন তালুকদারের পুত্র শহিদুল ইসলাম (৪০), নারায়ণগঞ্জের ফতুল্লা থানার উত্তর নাসিমপুরের জব্বারের স্ত্রী জাহানারা বেগম, তার কন্যা হালিমা (২০), তার কন্যা তানজিমা (১৩) মাদারীপুরের দাসার এলাকার পশ্চিম কমলাপুরের আজাহার উদ্দিনের স্ত্রী হিরন নেছা (৬২), একই জেলার শিবচর থানার বয়রা গাজীয়ারের স্ত্রী আমেনা (৩০), কন্যা সালমা (১৭), আমেনার বোন রিনা (১৮)।

মাদারীপুরের শিবচরের উত্তর বাখরকান্দি গ্রামের তারা মিয়ার পুত্র নূর আলম (১৪), কন্যা শাহীনুর (১৭), ফরিদপুরের নগরকান্দি থানার রসুলপুর গ্রামের বিপুল মোল্লার পুত্র মিজানুর রহমান (২০), গোপালগঞ্জের কাশিয়নি থানার রাজপাই গ্রামের ইমাবাত শেখের পুত্র মিরাজ (২২), মোকসেদপুর তানার পালপাড়া গ্রামের লোকমান কাজীর পুত্র আরমান কাজী (১৮), মাদারীপুর জেলার সদর এলাকার বাহেরদুলগাওর ওহেদুলের স্ত্রী হাজেরা (২২), তার স্বামী ওহেদুল (২৫), কন্যা মনি (৭)।

ফরিদপুরের ভাঙ্গা থানার পল্লী বেড়া গ্রামের মোস্তফা মদবরের পুত্র রেজাউল (২৮), একই জেলার সদরপুরের সাত রশি গ্রামের মোহাম্মদ আলী মাদবরের পুত্র সোবহান মাদবর (৩৭), তার স্ত্রী ইতি বেগম (৩০), তার পুত্র ইভান মাদবর (৮), একই এলাকার আটরশি গ্রামের আব্দুল খালেকের কন্যা ইতি আক্তার, ওই এলাকার সোবাহানের পুত্র ইরান মাদবর (৬০), তার ভাই সোবহান মাদবর, কুমিল্লার বরুড়া থানার পেড্ডা গ্রামের নূর ইসলামের পুত্র রুবেল (৪০), তার স্ত্রী শিমুল পারভীন ফরিদা (৩৫), রুবেলের কন্যা ফাইজা (৭), ফাতিমা (৪)।

মাদারীপুরের কালকিনি থানার সিডি খান গ্রামের মৃত সবুজ হাওলারের স্ত্রী ফরিদা পারভীন (৪৬), ভাঙ্গা থানার ঘাড়ুয়া গ্রামের রফিক মাদবরের স্ত্রী শাহিনুর বেগম (৩০), ঢাকার মগবাজারের নয়াটোলা আমবাগান এলাকার মতিউর রহমানের কন্যা আফরোজা (১৭), মাদারীপুর সদরের খালাশি কান্দি গ্রামের হায়দার আলীর কন্যা ইমা (১৭), গোপালগঞ্জের কাশিয়ানী থানার খায়ের হাট গ্রামের রাজ্জাক মোল্লার পুত্র মনিরুল মোল্লা (২৭), মাদারীপুরের কাশিয়ানী থানার সাত্তার শেখের স্ত্রী রুবী (২০), গোপালগঞ্জের কাশিয়ানী থানার খায়ের হাট গ্রামের মনিরুলের পুত্র রুমান (২)।

ঢাকা জেলার দোহার থানার ব্র্যাকের নারিসা শাখার রফিকুল ইসলাম, তার স্ত্রী ফাতেমা বেগম, কন্যা তিনা (৪), তাদের গ্রামের বাড়ি ঝালকাঠি জেলায়, মাদারীপুর জেলার রাজৈর উপজেলার আড়াই পাড়া গ্রামের মৃত মজিবর চেধুরীরর পুত্র মুন্না (১৫), কাশিয়ানি থানার সাজাইল গ্রামের মিলন মোল্লার স্ত্রী রুমা বেগম (২৫), একই এলাকার মালেক গাজীর পুত্র জাহিদ গাজী (৩৫), শরিয়তপুরের পালং থানার মাওনপুর গ্রামের রশিদ খার পুত্র বোরহান খা (২৫), তার স্ত্রী রেশমা (১৮) নরসিংদী সদরের মজিদ বেপারীর পুত্র রুবেল (২২), ফরিদপুরের নগরকাকান্দা থানার কোনগ্রাম তালমা এলাকার আব্দুল হাইর কন্যা রিতা (২৬)।

নড়াইলের লোহাগড়ার তালবাড়িয়া গ্রামের আলাউদ্দিনের পুত্র ইমরান (২৫), মাদারীপুর সদরের সর্দারকান্দি গ্রামের দেলোয়ারের কন্যা লিপি (২৫), ফরিদপুরের ভাঙা থানার মাধবপুর গ্রামের রমেশ তালুকদার (৪৫), গোপালগঞ্জের টুঙ্গীপাড়া থানার বাসুরিয়া গ্রামের মৃত প্রিয় নাথ বিশ্বাসের পুত্র, মিলন বিশ্বাস (৩০), ফরিদপুরের ভাঙা থানার রায় নগর গ্রামের আমির আলী খন্দকারের স্ত্রী আসমা বেগম (২৮), একই এলাকার ব্রাহ্মণকান্দা গ্রামের খলিল শেখের কন্যা ময়না আক্তার (২৬), ফরিদপুরের সালতা থানা গট্টি গ্রামের সৈয়দ আমির হোসেনের পুত্র সৈয়দ মো. সাদী (৪৪), তার স্ত্রী শেফালী (৩৪), তার পুত্র আরাফাত (৮), এনাম (সাড়ে ৪)।

গাজীপুরের কাপাশিয়া থানার ইব্রাহিমের মেয়ে মিম আক্তার (১৪), মাদারীপুর শিবচর থানার দ্বিতীয় খন্ড গ্রামের মৃত আলিমুদ্দিন খলিফার পুত্র আব্দুল আজিজ (৬৫), তার স্ত্রী শাহিদা বেগম (৫০), বাগের হাটের চিতলমারির পুরানবাড়ি গ্রামের ফজর আলী হাওলাদারের পুত্র রুবেল হাওলাদার (২০), একই গ্রামের হানেফ কানের পুত্র টুটু খান (১৭), মাদারীপুরের লক্ষীপুর গ্রামের জসিম উদ্দিনের স্ত্রী রাশিদা বেগম (৩০), ফরিদপুরের সদরপুর থানার আড়িয়াল খা গ্রামের মাহাবুবুর রহমান (৪২), একই এলাকার নিজগ্রামের শেখ আমিনের পুত্র আজিজুল (২৮)।

ঝালকাঠির কাউনিয়া থানার কাঠারিয়া গ্রামের লুৎফর রহমান আকন্দের পুত্র ফরহাদ (২২), তার স্ত্রী রূপালী বেগম (২১), সন্তান আরজু (৭মাস), বরিশালের বাকেরগঞ্জ থানার চর ভাঙ্গা গ্রামের হামিদ মাস্টারের পুত্র জুলহাস (৫০), গোপালগঞ্জের মোকসেদপুর থানার বড় বন গ্রামের জহির মোল্লার পুত্র টুটুল মোল্লা (২৪), তার স্ত্রী রূপালী (২০), শিশু পুত্র মোত্তাকিন (৮), কন্যা রুমি আক্তার, ফরিদপুরের নগরকান্দা থানর সরমদি গ্রামের নাসির শেখের স্ত্রী স্বপ্না বেগম (২৬), তার পুত্র আব্দুল্লা (সাড়ে ৩ মাস), মাদারীপুরের রাজৈর থানার মোল্লাদি বাজিতপুর গ্রামের সিরাজের ছেলে রেজাউল (২২), রেজাউলের স্ত্রী সুখি (২০), তার পুত্র রাসেল (৩), একই এলাকার খামিনার বাগ গ্রামের শেখ সফির পুত্র শেখ আলী (৩৫), চাঁদপুরের কচুয়া থানার সড়াইল কান্দি গ্রামের মৃত বাচ্চু মিয়া সরকারের পুত্র সোহেল (২৫)।

লক্ষীপুরের কমলনগর থানার দক্ষিণ চর পাগলা গ্রামের নূর মোহাম্মদের পুত্র রুহুল আমিন (৬০), একই এলাকার নূর নবীর পুত্র রুবেল (১৭), ওই এলাকার আব্দুর আলীমের পুত্র মো. আনিছুল হক (৫৫), মাদারীপুরের কালকিনি থানার পশ্চিম কমলাপুর গ্রামের কাজী আজাহার উদ্দিনের স্ত্রী হিরন নেছা (৬৫), সবুজ কাজীর স্ত্রী তৃষা (২২), ফরিদপুরের নগর কান্দা থানার হামিদদি গ্রামের নাছির শেখের স্ত্রী স্বপ্না বেগম (২৬) ও বরিশালের বাকেরগঞ্জ থানার সিরাজুল ইসলামের পুত্র জাহিদ।

ঢাকা, ৬ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেএ