বগুড়া শহরের কলোনি এলাকা থেকে ছয়টি ককটেলসহ ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাত ৮টার দিকে একটি ছাত্রবাসে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
জেলা মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সহকারী পুলিশ সুপার (এএসপি/হেডকোয়ার্টার) গাজিউর রহমান বলেন, আটককৃত ১০ জন শিবির কর্মী।
অপরদিকে বগুড়ার শাজাহানপর উপজেলা জামায়াতের সেক্রেটারি হাসান আলীকে (৫৫) গ্রেফতার করেছে পুলিশ।
রাত সোয়া ৮টার দিকে জামায়াত নেতা হাসান আলীকে তার নিজ বাসা মাঝিড়া ইউনিয়নের নতুনপাড়া থেকে গ্রেফতার করা হয়।
শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল মান্নান জানান, গ্রেফতার জামায়াত নেতার বিরুদ্ধে একাধিক নাশকতা মামলা রয়েছে।
ইআর





