রাজধানীর রামপুরায় আবুল খায়ের (২৭) নামে এক ছাত্রলীগ গুলিবিদ্ধ হয়েছেন। আবুল খায়ের রামপুরা থানা ছাত্রলীগের সাবেক ছাত্র নেতা ছিলেন।

আজ শুক্রবার সন্ধ্যা ৭ টার দিকে পূর্ব রামপুরার মোল্লাবাড়ি এলাকায় তিনি গুলিবিদ্ধ হন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হয়।

বিষয়টি নিশ্চত করেছে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোজাম্মেল হক।

রামপুরা থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যা ৭ টার দিকে কয়েকজন অজ্ঞাত যুবক তাকে গুলি করে পালিয়ে যায়।

পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটতে পারে বলে জানিয়েছেন রামপুরা থানা পুলিশ।

তবে ছাত্রলীগ নেতা আবুল খায়ের বলেছেন, এ ঘটনায় স্থানীয় যুবক শাহ আলম এ পিচ্চি আলামীন জড়িত রয়েছে।

এসএইচ