দেশে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৩৮১ জনের করোনা শনাক্ত হয়েছে। আর করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ২২ জন। এ নিয়ে করোনায় মোট মৃত্যুর সংখ্যা ৬৭২ জন। দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৪৯ হাজার ৫৩৪ জন।

সোমবার (১ জুন) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বুলেটিন উপস্থাপন করেন।

দেশে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১১ হাজার ৪৩৯ টি। নমুনা সংগ্রহ করা হয়েছে ১৩ হাজার ১০৪টি। সর্বমোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৩ লাখ ২০ হাজার ৩৬৯টি।

এর আগে, গতকাল রোববার দেশে একদিনে রেকর্ড ২ হাজার ৫৪৫ জন করোনা রোগী শনাক্ত হয়। করোনা আক্রান্ত হয়ে মারা যান আরও ৪০ জন। গত ২ ফেব্রুয়ারি থেকে দেশে করোনাভাইরাস শনাক্তের পরীক্ষা শুরু করে। ৮ মার্চ দেশে প্রথম রোগী শনাক্ত হয়।

এএস