ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে ট্রাকের ধাক্কায় এক সাইকেল আরোহী নিহত হয়েছেন।

আজ (০২ ফেব্রুয়ারি) রোববার সকাল ১১টার দিকে উপজেলার নেকমরদ বাংলাগড় সড়কে ঘনেষ্যামপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত আয়েস আলী (৫০) উপজেলার ভাংবাড়ী মোড়লহাট গ্রামের সাম মোহাম্মদের ছেলে।

রানীশংকৈল থানার ওসি আব্দুল মান্নান জানান, নেকমরদ বাংলাগড় পাকা সড়কে সাইকেল আরোহীকে ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পুলিশ ট্রাকটি আটক করে।

এমবি