টাঙ্গাইল কালিহাতী উপজেলার এলেঙ্গা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির মেধাবী ছাত্র কবির হোসেন (১২) আম গাছ থেকে পড়ে নিহত হয়েছেন। সে এলেঙ্গা পৌরসভার চিনামুড়া গ্রামের ভ্যান চালক করিম হোসেনের ছেলে।

জানা যায়, গত ১২ এপ্রিল স্কুলে টিফিনের সময় গাছে উঠে আম পারতে যায় কবির। একপর্যায়ে সে ঢাল ভেঙ্গে নিচে পড়ে যায় এবং নিচে থাকা ইটের সাথে তাঁর মাথায় প্রচন্ড আঘাত লাগলে জ্ঞান হারিয়ে ফেলে। তাৎক্ষণিকভাবে শিক্ষকরা তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান।

সেখান থেকে টাঙ্গাইল মেডিকেল হাসপাতালে পাঠানো হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্যে কবির হোসেনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাঁর মাথায় কয়েক দফা অস্ত্রপাচার করা হয়।

শেষ পর্যন্ত তাকে বাঁচানোর চিকিৎকদের সকল চেষ্টা ব্যর্থ হলে ২৮ এপ্রিল রাত আটটায় চিকিৎসকরা কবিরকে মৃত ঘোষণা করেন। এদিকে তাঁর মৃত্যুতে এলাকায় চলছে শোকের মাতম। একদিনের শোক ঘোষণা করেছেন এলেঙ্গা উচ্চ বিদ্যালয় কৃর্তপক্ষ।

কেউ মেনে নিতে পারছে না তাঁর এই অকাল মৃত্যকে। তাকে দেখতে এসে স্কুলের সহপাঠীরা কান্নায় ভেঙ্গে পড়েন। ছেলেকে হারিয়ে বারবার মা মূর্ছা যাচ্ছেন। রাতেই কবিরের লাশ বহনকারী এ্যাম্ভুলেন্সে আনা হয় চিনামুড়াতে। বুধবার সকাল ৯ টায় জানাযা শেষে চিনামুড়া কবরস্থানে কবিরকে দাফন করা হয়।

এসএইচ