বেনাপোল বাজার থেকে আজ বুধবার সকালে প্রাইভেটকার সহ ২ হাজার ৩’শ পিচ ফেনসিডিল ও কুখ্যাত মাদক ব্যবসায়ী বাবু হোসেনকে আটক করেছে বিজিবি সদস্যরা। আটক বাবু হোসেন বেনাপোল পোর্ট থানার ভবেরবের গ্রামের জলিল হোসেন’র ছেলে।
যশোর ৪৯ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল খবির উদ্দিন জানান, ভারত থেকে পাচার হয়ে আসা বিপুল সংখ্যক ফেনসিডিল প্রাইভেট কার যোগে ঢাকায় যাচ্ছে এমন ধরনের সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা সাদা রং-এর পাইভেট কারটি আটক করে। পরে কারটি তল্লাশী করে তার ভেতর থেকে ২ হাজার ৩’শ পিস ফেনসিডিল সহ মাদক ব্যবসায়ী বাবু হোসেনকে আটক করে।
আটক ফেনসিডিলের মূল্য ১১ লাখ ৫০ হাজার টাকা বলে বিজিবি জানায়। আটক বাবুর তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে বেনাপোল থানায় সোপর্দ করা হয়েছে।
নাসির/এমবি





