দিনাজপুর হাকিমপুরে(হিলি) ৬ষ্ঠ শ্রেনীর এক ছাত্র পাওয়ারটিলার দিয়ে জমিতে কাজ করতে গিয়ে, চলন্ত পাওয়ার টিলারের নিচে পড়ে মৃত্যু হয়েছে। নিহত ৬ষ্ঠ শ্রেনীর এক ছাত্র আবু সাঈদ জেলার হাকিমপুর(হিলি) উপজেলার রাউতারা গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে। এবং ছাতনী রাউতারা জে.ম ফাযিল মাদ্রাসার ছাত্র।
এলাকাবাসী সূত্রে জানা যায়, আব্দুল কুদ্দুছ তার পাওয়ার টিলার দিয়ে মাঠে বোরো রোপনের জন্য জমি চাষ করছিলেন। বাড়িতে অন্য কাজ থাকায় আব্দুল কুদ্দস তার ছেলে আবু সাঈদকে পাওয়ার টিলার চালাতে দিয়ে বাড়ি যান। এ সময় আবু সাঈদ পাওয়ার টিলার দিয়ে জমি চাষ করতে থকে। এর এক পর্যায়ে জমির আইলে থাকা একটি গাছের গোড়ার সঙ্গে পাওয়ার টিলারটি ধাক্কা লাগলে, সে ছিটকে সামনে পড়ে যায়।
এতে চলন্ত পাওয়ার টিলাররের ফলাগুলো ও চাকা তার শরীরের উপরদিয়ে বেয়ে যায়। এরপর তাকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে দিনাজপুর-হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্র নেয়া হয়ে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ(রমেক) হাসপাতালে প্রেরণ করলে পথিমধ্য তাঁর মৃত্যু ঘটে, বলে জানা যায়।
এআই





