সাভারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সন্তোষ রায় নামে এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন।

শনিবার সকালে সাভার রাজফুলবাড়িয়া এলাকার নগরচর গ্রামে এ ঘটনা ঘটে।

সন্তোষ নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার লক্ষণপুরবালা পাড়া গ্রামের পরেশ রায়ের ছেলে। তিনি নগরচরের শহীদ মেম্বারের বাড়িতে ভাড়া থাকতেন।

পুলিশ জানায়, সন্তোষ সারারাত তেঁতুলঝোড়া এলাকার ভারটেক্স গার্মেন্টসে কাজ করে বাসায় ফিরে মূল গেট বন্ধ দেখেন। পরে পাশের বাড়ির টিনের চালের ওপর দিয়ে পার হওয়ার চেষ্টা করলে বিদ্যুৎস্পৃষ্ট হন।

স্থানীয়রা সন্তোষকে বিদ্যুতের তারে জড়িয়ে থাকতে দেখে সাভার মডেল থানায় খবর দিলে পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে।

এমকে